• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

আনোয়ারায় মাদক সেবন, যুবকের ১৮০ দিনের কারাদণ্ড ও জরিমানা


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 ইং
ছবির ক্যাপশন: MD Saiful Islam Photo

আনোয়ারায় মাদক সেবন, যুবকের ১৮০ দিনের কারাদণ্ড ও জরিমানা

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্টের অপরাধে ফাহিম উদ্দীন বাবু (২৩) নামে এক যুবককে ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) আনোয়ারা উপজেলার দীপু মনি কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। ঘটনাস্থলে মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ফাহিম উদ্দীন বাবুকে এক হাজার টাকা জরিমানা ও ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে আনোয়ারা উপজেলায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।