আনোয়ারা উপজেলা নির্বাচনে আলোচনার কেন্দ্রে জুবাইরুল আলম মানিক
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম
আসন্ন আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দলের কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক। তিনি চট্টগ্রামের বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও প্রশাসনিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। জুবাইরুল আলম মানিক চট্টগ্রামের বেসরকারি কারা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার ট্রাস্কফোর্সের সাবেক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক দক্ষতা, সামাজিক সম্পৃক্ততা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তাকে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান পদে সমর্থন দেওয়া হয়েছে। স্থানীয় রাজনীতিতে তার মনোনয়নকে ঘিরে ইতোমধ্যে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় জুবাইরুল আলম মানিক বলেন, “আনোয়ারাকে একটি আধুনিক, উন্নয়নমুখী ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। সাধারণ মানুষের অধিকার ও এলাকার সার্বিক উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য। এদিকে তার মনোনয়ন ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন এলাকায় শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আনোয়ারা উপজেলা নির্বাচনে জুবাইরুল আলম মানিকের প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে
আপনার মতামত লিখুন :