• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

কর্ণফুলীতে অতিবৃষ্টিতে দেয়াল ধসে নারীর মৃত্যু, শিশুসহ আহত ৩


FavIcon
মোঃ রফিকুল ইসলাম
নিউজ প্রকাশের তারিখ : Apr 29, 2026 ইং
ছবির ক্যাপশন: Photo

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে একটি সীমানা প্রাচীর ধসে দেলোয়ারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে । এই মর্মান্তিক দুর্ঘটনায় শিশুসহ অন্তত আরও তিনজন আহত হয়েছেন।

 

বুধবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের আহসান আলী পাড়া এলাকায় ঝড়-বৃষ্টির সময় এই ঘটনা ঘটে। নিহত দেলোয়ারা বেগম ওই এলাকার মৃত ফজল আহমেদের স্ত্রী।

 

এই ঘটনায় আহতরা হলেন—একই এলাকার বাসিন্দা মো. রুবেল (৩০), ১২ বছর বয়সী মিজবাহ এবং ৭ বছরের শিশু মো. সাফাত।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অতিবৃষ্টির ফলে রাস্তার পাশের একটি দেয়াল হঠাৎ ধসে পড়লে পথচারী দেলোয়ারা বেগম ও এই শিশুরা দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিবৃষ্টির কারণেই দেয়ালটি হঠাৎ ধসে পড়ে এবং পথচারীরা এর নিচে চাপা পড়েন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।