• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

মেধা আছে, সামর্থ্য নেই-কলেজে ভর্তি নিয়ে অনিশ্চিত শিক্ষার্থীর পাশে আনোয়ারা ছাত্রদল


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং
ছবির ক্যাপশন: Photo

মেধা আছে, সামর্থ্য নেই-কলেজে ভর্তি নিয়ে অনিশ্চিত শিক্ষার্থীর পাশে আনোয়ারা ছাত্রদল

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম) 
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের এক মেধাবী শিক্ষার্থীর কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল আর্থিক সংকটে। আনোয়ারা সরকারি কলেজে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পেলেও অর্থের অভাবে ভর্তি হতে পারছিল না সে। বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে আনোয়ারা উপজেলা ছাত্রদল। জানা গেছে, আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষার্থীর কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ার বিষয়টি উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের নজরে আসে। পরে তাঁরা বিষয়টি চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে অবহিত করেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আসন থেকে তিনি নির্বাচিত হন। বিষয়টি জানার পর সংসদ সদস্য উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন বলে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে তাঁর নির্দেশনা অনুযায়ী উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ওই শিক্ষার্থীর পরিবারের কাছে ছুটে যান। পরিবারের আর্থিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পর শিক্ষার্থী ও তার মাকে সঙ্গে নিয়ে আনোয়ারা সরকারি কলেজে যান তাঁরা। পরে কলেজে শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম নিশ্চিত করা হয়। এ সময় উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ শিক্ষার্থী ও তার মাকে সঙ্গে নিয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন। শিক্ষার্থীর আর্থিক অসচ্ছলতার বিষয়টি অধ্যক্ষকে অবহিত করা হলে ভবিষ্যতে উপবৃত্তিসহ কলেজের বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা ও অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেওয়া হয় বলে জানা গেছে।ৎউপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন থেমে না যায়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। সুযোগের অভাবে একজন শিক্ষার্থীর স্বপ্ন থেমে যাওয়া শুধু একটি পরিবারের ক্ষতি নয়, সমাজেরও ক্ষতি। তাই সামর্থ্য অনুযায়ী অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা থাকবে। পুরো বিষয়টি তদারকি করেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের একান্ত সচিব ও সাবেক ছাত্রনেতা আখতারুন্নবী চৌধুরী। শিক্ষার্থীর ভর্তি কার্যক্রমে আর্থিক সহযোগিতা করেন আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেনসহ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এদিকে আর্থিক সংকটের মধ্যেও কলেজে ভর্তির সুযোগ নিশ্চিত হওয়ায় শিক্ষার্থী ও তার পরিবারের মধ্যে স্বস্তি ফিরেছে। পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।