• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

আনোয়ারায় দ্বিতীয় বিয়ের প্রস্তুতির মধ্যেই প্রথম স্ত্রীর যৌতুক মামলার আসামি গ্রেপ্তার


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2026 ইং
ছবির ক্যাপশন: মোঃ সাইফুল ইসলাম

আনোয়ারায় প্রথম স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় গ্রেপ্তার হওয়া রাশেদ খান।

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম 
চট্টগ্রামের আনোয়ারায় দ্বিতীয় বিয়ের প্রস্তুতির মধ্যেই প্রথম স্ত্রীর দায়ের করা যৌতুক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার রাডার অফিস এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. রাশেদ খান (৩০) উপজেলার দক্ষিণ বন্দর এলাকার আব্দুচ ছবুরের ছেলে। তিনি পেশায় একটি জাহাজে (শিপে) কর্মরত বলে জানা গেছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে চন্দনাইশ উপজেলার হাজীরপাড়া এলাকার এক তরুণীর সঙ্গে পারিবারিকভাবে রাশেদের বিয়ে হয়। কনের পরিবারের দাবি, বিয়েতে বিপুল সংখ্যক বরযাত্রী আপ্যায়নের পাশাপাশি আসবাবপত্রসহ নানা উপহার সামগ্রী প্রদান করা হয়েছিল। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই যৌতুকের দাবিকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে বিরোধ ও অশান্তির সৃষ্টি হয়। এক পর্যায়ে নির্যাতনের অভিযোগ এনে ভুক্তভোগী নারী আদালতে যৌতুকের মামলা দায়ের করেন। মামলায় রাশেদ উচ্চ আদালত থেকে জামিন নিলেও পরবর্তীতে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশনা পালন করেননি। এ কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিকে মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় রাশেদ বিদেশগামী জাহাজে কর্মরত ছিলেন। সম্প্রতি দেশে ফিরে পরিবারের উদ্যোগে আরেকটি বিয়ের আয়োজন করেন। আগামী এক সপ্তাহের মধ্যে তার দ্বিতীয় বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরই মধ্যে আদালতের পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আনোয়ারা থানা পুলিশ। ভুক্তভোগী নারীর বাবা আবুল কাশেম অভিযোগ করে বলেন, “অনেক স্বপ্ন ও আশা নিয়ে মেয়েকে বিয়ে দিয়েছিলাম। কিন্তু বিয়ের পর যৌতুকের জন্য আমার মেয়েকে বিভিন্নভাবে মানসিক ও পারিবারিক নির্যাতনের শিকার হতে হয়েছে। মামলা চলমান থাকা সত্ত্বেও তারা আরেকটি বিয়ের আয়োজন করছিল। আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জানান, যৌতুক মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি মো. রাশেদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়ে