• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

পটিয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত


FavIcon
মোঃ রফিকুল ইসলাম
নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
ছবির ক্যাপশন: Photo


পটিয়া প্রতিনিধি: পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পটিয়ার বাকখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানবতার সেবা এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। বাকখাইন আল্লামা শাহ মুহাম্মদ মুছা মুজাদ্দেদী (রহ.) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে পটিয়া ব্লাড ডোনেট ক্লাব।
কর্মসূচিতে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাব 
ওয়াশিম খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম , সহ-সভাপতি কামাল ও রুবেল এবং প্রচার সম্পাদক নাজমুল হক। 

আয়োজকদের মতে, নিজের রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন মেটাতে দ্রুত উদ্যোগ নেওয়া সহজ হয়। পাশাপাশি এ ধরনের মানবিক উদ্যোগ মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক দায়বদ্ধতার চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটিয়া ব্লাড ডোনেট ক্লাবের উপদেষ্টা ওয়াশিম খান ও মোহাম্মদ কাইয়ুম উদ্দিন। এ ছাড়া ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, শরীফুল ইসলাম, ঝিনুক, রবিন, হাসনাত, আসিফ, হাসনাইন, বকুল, সামির ও সানজিদা।
কর্মসূচির আয়োজকরা সবাইকে নিজ নিজ রক্তের গ্রুপ জেনে রাখা, স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত হওয়া এবং মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

পটিয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত