• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে গণমানুষের কথা তুলে ধরার আহ্বান


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
ছবির ক্যাপশন: Photo

কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভায় সভাপতি নুরুল আমিন মিন্টু

নিজস্ব প্রতিবেদক, কর্ণফুলী (চট্টগ্রাম)
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে অন্যায়, দুর্নীতি, অনিয়ম এবং জনদুর্ভোগের বিষয়গুলো নির্ভীকভাবে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন কর্ণফুলী প্রেস ক্লাবের সভাপতি নুরুল আমিন মিন্টু। তিনি বলেন, "সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি জনস্বার্থ রক্ষার অন্যতম শক্তিশালী মাধ্যম। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে গণমানুষের অধিকার, সমস্যা ও প্রত্যাশার কথা সাহসিকতার সঙ্গে তুলে ধরাই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত মাসিক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কর্ণফুলী প্রেস ক্লাবের সভাপতি নুরুল আমিন মিন্টু। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি খালেদ মনছুর, সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর-এর প্রতিনিধি মোহাম্মদ বদরুল হক, অর্থ ও দপ্তর সম্পাদক এবং দৈনিক ইনকিলাব-এর সংবাদদাতা মো. জাবেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক ভোরের বাণী-এর প্রতিনিধি সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ও প্রবাসী টিভির প্রতিনিধি মো. সাইফুল ইসলামসহ কর্ণফুলী প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা। মতবিনিময় সভায় সাংবাদিকতার বর্তমান বাস্তবতা, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সংবাদ প্রকাশ, অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব, ভুয়া তথ্য প্রতিরোধ, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, নৈতিকতা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া কর্ণফুলী উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিল্পাঞ্চল সম্প্রসারণ, পরিবেশগত চ্যালেঞ্জ, যোগাযোগ ব্যবস্থা, জনদুর্ভোগ এবং স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা জাতীয় গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার বিষয়ে সদস্যরা মতামত দেন। সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, সহযোগিতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে সংবাদ প্রকাশে নিরপেক্ষতা, সত্যতা যাচাই এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়। সভাপতির বক্তব্যে নুরুল আমিন মিন্টু বলেন, "কর্ণফুলী প্রেস ক্লাব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংগঠন নয়। এটি হবে গণমানুষের কণ্ঠস্বর। সমাজের অসঙ্গতি, দুর্নীতি, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকদের আরও সাহসী ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, "প্রেস ক্লাবকে একটি আদর্শ, ঐক্যবদ্ধ ও কার্যকর সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক সাংবাদিকতার চর্চাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত। সভায় কর্ণফুলী প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ আয়োজন, নতুন কর্মপরিকল্পনা গ্রহণ এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রস্তাবও আলোচনা করা হয়।