• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

আনোয়ারায় নবনিযুক্ত ইউএনও’র সাথে পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ


FavIcon
মোঃ রফিকুল ইসলাম
নিউজ প্রকাশের তারিখ : Apr 16, 2026 ইং
ছবির ক্যাপশন: মোঃ সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিন উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন।সাক্ষাৎকালে সংগঠনের সভাপতি এম এ রহিম শাহ এবং সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা ইউএনওকে শুভেচ্ছা জানান এবং উপজেলার স্বাস্থ্যসেবা উন্নয়ন, গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার অগ্রগতি ও সার্বিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন। নবনিযুক্ত ইউএনও মহিন উদ্দিন পল্লী চিকিৎসকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে জনগণের সেবায় আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও কার্যকর করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।