• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান উৎসব, নতুন প্রজন্মের মেধায় উচ্ছ্বাসিত অতিথিরা


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : May 13, 2026 ইং
ছবির ক্যাপশন: MD Saiful Islam

আনোয়ারায় দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে অন্তঃ বিদ্যালয় বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারায় বিজ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীলতায় মুখর হয়ে উঠেছে দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর চিন্তাধারাকে বিকশিত করতে দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “অন্তঃ বিদ্যালয় বিজ্ঞান মেলা-২০২৬। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিন উদ্দিন। তিনি বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামুখী মনোভাব গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুহিন কুমার তালুকদার, গিয়াস উদ্দিন চৌধুরী, মোঃ মহিউদ্দিন, আবদুল মালেক, মোঃ মাঈনুদ্দীন এবং ইলিয়াস করিম মিঠু। বিজ্ঞান মেলার বিচারকের দায়িত্ব পালন করেন মুহাম্মদ মুমিনুল ইসলাম, নাজিম উদ্দিন আহমেদ এবং মনিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমদ। তিনি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখে। শুধু প্রতিযোগিতা নয়, এটি ভবিষ্যৎ বিজ্ঞানী তৈরির পথও সুগম করে। এ বিজ্ঞান মেলায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর মডেল এবং গবেষণাধর্মী নানা প্রকল্প উপস্থাপন করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা। এর মধ্যে প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার দুইজনের জন্য ৭ হাজার টাকা করে, তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা এবং চতুর্থ পুরস্কার ৩ হাজার টাকা। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও গবেষণাভিত্তিক শিক্ষায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।