• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধকতা নিয়ে পিআরইউ’র গোলটেবিল আলোচনা


FavIcon
Momi Bhattacharjee
নিউজ প্রকাশের তারিখ : Mar 10, 2026 ইং
ছবির ক্যাপশন:

নতুন বাংলাদেশ বিনির্মাণে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ) আয়োজিত এ আলোচনার শিরোনাম ছিল “নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধকতা-২০২৬”।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন আন্তর্জাতিক বিশ্বতানের প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা, সংগঠনটির সভাপতি অপর্ণা চৌধুরী, আন্তর্জাতিক বিশ্বতানের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর জাসাসের নেত্রী নাহিদা আক্তার, জনপ্রিয় কণ্ঠশিল্পী ও চট্টগ্রাম মহানগর জাসাসের নেত্রী এস. বি. সুমি সুফিয়ান, এবং চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ফাতেমা খানম লিজা।

গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষা, সুশাসন, সামাজিক সাম্য ও তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে বিদ্যমান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতা চিহ্নিত করার পাশাপাশি এসব সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং নাগরিক সমাজের যৌথ ভূমিকা অপরিহার্য। গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারীরা একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।