• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

পিজার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন


FavIcon
Momi Bhattacharjee
নিউজ প্রকাশের তারিখ : Mar 15, 2026 ইং
ছবির ক্যাপশন:

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিজা) শুক্রবার ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে।

নগরীর দুই নম্বর গেইট এলাকায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিজার সভাপতি ইমরান বিন ছবুর। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তাপস বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম জুলহাজ নীল, এবং সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে, যা করেন মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, সাংবাদিকতা বিভাগের সভাপতি দিলরুবা আক্তার রেনু, সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার শীল, লেকচারার গিয়াস উদ্দিন রিয়াদ, বিজিসি ট্রাস্টের সাংবাদিক ও চেয়ারম্যান য়াসীর সিলমী, সহকারী প্রক্টর সরওয়ার কামাল।

এছাড়া বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সারোয়ার আহমদ এবং সাবেক শিক্ষার্থীরা। পিজার অন্যান্য নির্বাহী সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।