• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মাদক জব্দ, আটক ১

FavIcon
Momi Bhattacharjee
নিউজ প্রকাশের তারিখ : Mar 11, 2026 ইং
ছবির ক্যাপশন:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুইটি অভিযানে ফেন্সিডিলের বিকল্প ৪২৭ বোতল নেশাজাতীয় সিরাপ ও ৩১৭০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো. আলীম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ফেন্সিডিলের বিকল্প ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপসহ মো. আলীমকে হাতেনাতে আটক করা হয়। আটক আলীম শিবগঞ্জ উপজেলার চকসিরামপুর গ্রামের মো. খাইরুল ইসলামের ছেলে।

অন্যদিকে একই রাতে চকপাড়া বিওপি’র একটি টহল দল শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলের বিকল্প ৫০ বোতল ভারতীয় Eskuf DX সিরাপ ও ৩১৭০ পিস নেশাজাতীয় TENSIWIN ট্যাবলেট জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১ জন আসামিসহ প্রায় ৪৬০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।বুধবার (১১ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ফেন্সিডিলের বিকল্প ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপসহ মো. আলীমকে হাতেনাতে আটক করা হয়। আটক আলীম শিবগঞ্জ উপজেলার চকসিরামপুর গ্রামের মো. খাইরুল ইসলামের ছেলে।

অন্যদিকে একই রাতে চকপাড়া বিওপি’র একটি টহল দল শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলের বিকল্প ৫০ বোতল ভারতীয় Eskuf DX সিরাপ ও ৩১৭০ পিস নেশাজাতীয় TENSIWIN ট্যাবলেট জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১ জন আসামিসহ প্রায় ৪৬০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

এমবি/আরআরবি
প্রবাসী নিউজ টিভি