জাতীয় শহীদ সেনা দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা
মোঃ রফিকুল ইসলাম
নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
জাতীয় শহীদ সেনা দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী নিউজ টিভি
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকালে প্রধানমন্ত্রী শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। পরে তিনি শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শহীদদের ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে প্রধানমন্ত্রী এ সময় উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :