• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

আনোয়ারায় চোলাই মদ ও ইয়াবা সেবন, তিনজনের কারাদণ্ড


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং
ছবির ক্যাপশন: Photo

আনোয়ারায় চোলাই মদ ও ইয়াবা সেবন, তিনজনের কারাদণ্ড

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার কালাবিবির দিঘী এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খ সার্কেল, জেলা কার্যালয়, চট্টগ্রামের উপপরিদর্শক রুপন কান্তি পাল। অভিযান চলাকালে মৃদুল সর্দার (৬০), বাপ্পা সর্দার (২১) ও মো. মিয়া (২৮) নামের তিন ব্যক্তিকে ঘটনাস্থলে চোলাই মদ ও ইয়াবা সেবনরত অবস্থায় পাওয়া যায় বলে সংশ্লিষ্টরা জানান। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মৃদুল সর্দারকে ১৫ দিনের, বাপ্পা সর্দারকে ৬০ দিনের এবং মো. মিয়াকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আনোয়ারা উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।