• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

চট্টগ্রামের চাক্তাইয়ে ৫০০ কোটি টাকার অবৈধ পলিথিন সিন্ডিকেট


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : May 21, 2026 ইং
ছবির ক্যাপশন: মোঃ সাইফুল ইসলাম

 মুখোশ  উন্মোচনে মাঠে দুর্নীতি বিরোধী সচেতন পরিষদ


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম
চট্টগ্রামের চাক্তাইকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রায় ৫০০ কোটি টাকার পরিবেশ বিধ্বংসী অবৈধ পলিথিন সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সেমিনার ও জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে দুর্নীতি বিরোধী সচেতন পরিষদ বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, চাক্তাইয়ের ওসমানিয়া গলি, মসজিদ গলি ও আশপাশের বিভিন্ন গোপন গুদামে অবৈধভাবে পলিথিন মজুদ করে সেগুলো ঢাকা ও স্থানীয় কারখানা থেকে ট্রাকে ট্রাকে সরবরাহ করা হচ্ছে। এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত মূল হোতা, গডফাদার ও অর্থনৈতিক নেটওয়ার্কের চিত্র অনুষ্ঠানে তুলে ধরা হবে বলে জানিয়েছে আয়োজকরা। আয়োজকদের দাবি, অবৈধ পলিথিন ব্যবসা শুধু পরিবেশের জন্য মারাত্মক হুমকি নয়, বরং এর মাধ্যমে কোটি কোটি টাকার দুর্নীতি, অবৈধ লেনদেন ও প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। তাই এই সিন্ডিকেট ধ্বংসে উৎসস্থলেই টাস্কফোর্স, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বিত নিয়মিত চিরুনি অভিযান পরিচালনার দাবি জানানো হবে। অনুষ্ঠানে চট্টগ্রামের বিশিষ্ট পরিবেশবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেবেন বলে জানা গেছে। একইসঙ্গে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ, কাগজের থলে ও পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হবে। চাক্তাইয়ের গোপন গুদাম ও সরবরাহ রুট চিহ্নিতকরণ অবৈধ পলিথিন সিন্ডিকেটের মূল হোতাদের আইনের আওতায় আনা
পরিবেশবান্ধব বিকল্প পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কঠোর আইন প্রয়োগ ব্যবসায়ী সমিতি ও বাজার কমিটির জবাবদিহিতা নিশ্চিত করা। অবৈধ পলিথিন বন্ধে ৫ দফা দাবি ১. চাক্তাই-খাতুনগঞ্জ এলাকায় নিয়মিত যৌথ চিরুনি অভিযান পরিচালনা। ২. পলিথিন পরিবহনকারী ট্রাক ও কাভার্ডভ্যান তল্লাশি জোরদার করা। ৩. সিন্ডিকেট সংশ্লিষ্ট বড় আড়ত সিলগালা ও ব্যাংক হিসাব নজরদারিতে আনা। ৪. ব্যবসায়ী সমিতিকে পলিথিনবিরোধী অবস্থান নিতে বাধ্য করা। ৫. বাজারভিত্তিক জনসচেতনতা ও মনিটরিং কার্যক্রম চালু করা। আয়োজকরা জানান, প্রশাসন, পরিবেশবিদ, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ ছাড়া চাক্তাইয়ের এই পরিবেশ বিধ্বংসী সিন্ডিকেট নির্মূল সম্ভব নয়। দেশের পরিবেশ রক্ষা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চট্টগ্রামের সর্বস্তরের সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:
রফিকুল ইসলাম
সাধারণ সম্পাদক
দুর্নীতি বিরোধী সচেতন পরিষদ বাংলাদেশ