• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

আনোয়ারায় শ্রমিকবাহী জিপের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধর মৃত্যু, চালক আটক


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
ছবির ক্যাপশন: মোঃ সাইফুল ইসলাম Photo

আনোয়ারায় শ্রমিকবাহী জিপের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধর মৃত্যু, চালক আটক

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় শ্রমিকবাহী একটি জিপের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিপের চালককে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের পানির ট্যাংকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মো. ইব্রাহিম জানান, শ্রমিকবাহী জিপের ধাক্কায় ওই বৃদ্ধ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বৃদ্ধকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত জিপের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।