জেদ্দা-চট্টগ্রাম ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাস্কাটে জরুরি অবতরণ
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
জেদ্দা-চট্টগ্রাম ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাস্কাটে জরুরি অবতরণ
প্রবাসী নিউজ ডেস্ক | চট্টগ্রাম | ২৬ আগস্ট ২০২৬
জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে ছানোয়ারা বেগম (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের বাসিন্দা। বুধবার (২৬ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। আকাশে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই যাত্রী।ৎপরিস্থিতি বিবেচনায় ফ্লাইটটি মাস্কাট বিমানবন্দরের দিকে ডাইভার্ট করা হয়। পরে মাস্কাট বিমানবন্দরে জরুরি অবতরণের পর অসুস্থ যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।ৎতিনি জানান, নিহত যাত্রীর মরদেহ বাংলাদেশে পাঠানোর বিষয়ে দূতাবাসের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া চলছে। এদিকে, যাত্রীকে মাস্কাটে রেখে বিজি-১৩৬ ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে পুনরায় যাত্রা করেছে। ফ্লাইটটির বুধবার দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :