• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

চট্টগ্রামে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : May 2, 2026 ইং
ছবির ক্যাপশন: মোঃ সাইফুল ইসলাম Photo

চট্টগ্রামে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২ মে) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তি মো. আরিফুল ইসলাম (২৫)। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইদণ্ডী ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানায়, সিএমপির ডিবি (উত্তর) বিভাগের ০৩ নম্বর টিম শেরশাহ উত্তর বাংলা বাজার এলাকায় শাহিন মেটাল ইন্ডাস্ট্রিজের সামনে অভিযান চালায়। এ সময় আরিফুল ইসলামকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি কক্সবাজার জেলার বিভিন্ন উৎস থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে আনতেন। দীর্ঘদিন ধরে তিনি গোপনে এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। চট্টগ্রাম মহানগর পুলিশের ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।