• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

কর্ণফুলীতে ১৫০০ ইয়াবাসহ নারী গ্রেপ্তার


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
ছবির ক্যাপশন: Photo

কর্ণফুলীতে ১৫০০ ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মোঃ সাইফুল ইসলাম কর্ণফুলী (চট্টগ্রাম) 
চট্টগ্রামের কর্ণফুলীতে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মোছা. মাহিয়া মাহি (২০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়ের পুলিশ চেকপোস্টের সামনে পাকা সড়ক থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা পিপিএম-সেবা ও কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে এসআই বিল্লাল হোসেনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মাহিয়া মাহি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত মো. মহিউদ্দিন এবং মায়ের নাম হাসিনা বেগম।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।