আনোয়ারায় চোলাই মদ সেবন, দুই যুবকের কারাদণ্ড
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
মো. সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ডের পাশাপাশি বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী। অভিযানকালে নেপাল নাথ (২৬) ও টিটু সেনকে চোলাই মদ সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নেপাল নাথকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং টিটু সেনকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :