• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

কর্ণফুলীতে গাছের ২০ ফুট ওপরে ঝুলছিল সিএনজিচালকের মরদেহ


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 ইং
ছবির ক্যাপশন: Photo

কর্ণফুলীতে গাছের ২০ ফুট ওপরে ঝুলছিল সিএনজিচালকের মরদেহ, হত্যা নাকি আত্মহত্যা—ঘনীভূত রহস্য

মোঃ সাইফুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম)
চট্টগ্রামের কর্ণফুলীতে গাছের প্রায় ২০ ফুট ওপরে ঝুলন্ত অবস্থায় নুরুল আফসার (২৬) নামে এক সিএনজি অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়ার উত্তর পাশে একটি বাগানবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগানবাড়ির একটি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত নুরুল আফসার ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।
নিহতের পারিবারিক জীবন নিয়ে স্থানীয়ভাবে নানা তথ্য ও অভিযোগ পাওয়া গেছে। তাঁর দুই স্ত্রী রয়েছেন বলে জানা গেছে। দ্বিতীয় স্ত্রী নাজমা আক্তার পারিবারিক বিরোধ, মারধর ও সন্তানদের নিয়ে বিরোধের অভিযোগ করেছেন। এ বিষয়ে তিনি থানায় অভিযোগও করেছিলেন। তবে এসব অভিযোগের সঙ্গে মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থল পরিদর্শন করেন কর্ণফুলী থানার ওসি নুর আহমেদ, সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসান ও উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম। পরে সিআইডির একটি দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসান জানান, ময়নাতদন্ত ও তদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে পরে প্রেস ব্রিফিং করা হবে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চালাচ্ছে পুলিশ।