• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও বাসি খাবার! আনোয়ারায় ৩ রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
ছবির ক্যাপশন: Photo

একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও বাসি খাবার! আনোয়ারায় ৩ রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা
সাইফুল ইসলাম, চট্টগ্রাম।
একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল রান্না করা বাসি খাবার। কোথাও খাবারে ব্যবহার করা হচ্ছিল অননুমোদিত রং ও রাসায়নিক। আবার কোথাও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল খাবার। এমন নানা অনিয়মের চিত্র উঠে এসেছে চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে। এসব অপরাধে তিনটি রেস্তোরাঁকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী ও টানেল সংযোগ সড়ক এলাকাসহ বিভিন্ন খাবারের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে ভোজন বাড়ি নামের একটি রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে খাবারে অননুমোদিত রং এবং গোলাপজল ও কেওড়াজলের মতো রাসায়নিক ব্যবহারের পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া টানেল ভিউ রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে খাবারে গোলাপজল ও কেওড়াজলের মতো রাসায়নিক ব্যবহারের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল। একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা বাসি খাবার সংরক্ষণের বিষয়টিও অভিযানে ধরা পড়ে। অন্যদিকে, বাসি শর্মার চিকেন সংরক্ষণের দায়ে সাদিয়া’স কিচেন নামের আরেকটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান। এ সময় আনোয়ারা থানা-পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।