সিলেট সীমান্তে ফের ভূমিকম্প, আতঙ্কে মানুষ
সিলেটের বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী এলাকায় আজ রোববার সকাল ৯টা ২১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয়রা হঠাৎ কম্পন টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকার কাছে রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি হয়। এর প্রভাব বাংলাদেশের সিলেটসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।
এর আগে গত ৭ এপ্রিল একই এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিন বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে কম্পনটি হয় এবং সিলেটসহ আশপাশের অঞ্চলগুলোতেও তা অনুভূত হয়।
সর্বশেষ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক এই কম্পনে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিকবার ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে।
আপনার মতামত লিখুন :