২০২৫ সালে যুক্তরাজ্যের বাজারে কাজ করার জন্য ওয়ার্ক ভিসা ইস্যুর হার গত এক বছরের ব্যবধানে প্রায় ১৯ শতাংশ কমেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে কাজের ভিসা ইস্যুর সংখ্যা কমেছে ১৯ শতাংশ।
আর ২০২৫ সালে ব্রিটেনে কাজের ভিসা ইস্যু ২০২৩ সালের তুলনায় প্রায় ৫০ শতাংশ কমেছে। বিশেষ করে স্বাস্থ্য ও সেবা খাতে কাজের ভিসা অর্ধেকে নেমে এসেছে।
একই সময়ে ব্রিটেনে ছোট নৌকায় করে অবৈধভাবে প্রবেশের সংখ্যা প্রায় ৪৬ হাজারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অবৈধ পথে আগমন বৃদ্ধির কারণে অভিবাসন ইস্যুতে রাজনৈতিক চাপও বেড়েছে।
এছাড়া ২০২৫ সালে যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছে প্রায় ১ লাখ ৬২৫ জন। গত এক বছরে যুক্তরাজ্য থেকে জোরপূর্বক বিতাড়নের হার ২১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯ হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে।
আপনার মতামত লিখুন :