সবাই মিলে গ্রহণযোগ্য প্রার্থী করতে হবে’, আনোয়ারায় বিএনপির প্রস্তুতি সভায় সরওয়ার জামাল
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
আনোয়ারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত নেতারা।
মো. সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের তৈলারদ্বীপের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জামাল নিজাম বলেন, আপনারা আমার জন্য নির্বাচনে যেভাবে নিঃস্বার্থভাবে কাজ করেছেন, সেভাবে আগামীতেও আমার পাশে থাকবেন। সামনে স্থানীয় সরকার নির্বাচন। দল কী চাচ্ছে, সংসদে কী হচ্ছে না হচ্ছে, আপনারা সব দেখছেন। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও বিরোধী দল বিএনপিকে বেকায়দায় ফেলতে চাচ্ছে। আমরাও এখন তাদের ছেড়ে কথা বলতে পারি না। এজন্য আগামী নির্বাচনে সবাই মিলে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রার্থী করতে হবে। তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে পালন করতে হবে। প্রতিটি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। সরওয়ার জামাল নিজাম আরও বলেন, আমি দেখতে চাই, কার নেতৃত্বে কত লোক আসে। সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াত পৌঁছে দেবেন। সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির নেতা এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া জকু, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফৌজুল আমিন, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাহওয়াজ জামাল নিজাম সনি, আখতার নবী, উপজেলা যুবদলের সদস্যসচিব ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ লোকমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। সভায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ইউনিয়ন পর্যায় থেকে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা, মিছিল ও অন্যান্য কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :