• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতাকে গ্রেপ্তার


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
ছবির ক্যাপশন: MD Saiful Islam

চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতাকে গ্রেপ্তার

প্রবাসী নিউজ ডেস্ক
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি আফতাব মজুমদার জয়, যিনি এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য বলে একাধিক সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, এক তরুণীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে গত ১৯ জুলাই চান্দগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৩ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, গত ১৪ জুলাই রাতে চান্দগাঁও থানাধীন সুইট প্যালেস হোটেলের ২০৮ নম্বর কক্ষে বিয়ের আশ্বাস ও প্রলোভন দেখিয়ে অভিযুক্ত ভুক্তভোগীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর ভুক্তভোগী একাধিকবার বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত তা প্রত্যাখ্যান করেন এবং তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরবর্তীতে ভুক্তভোগী জানতে পারেন, অভিযুক্ত পূর্ব থেকেই বিবাহিত। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। চান্দগাঁও থানার পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।