আনোয়ারায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2026 ইং
আনোয়ারায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় হুমায়ুন কবির আনসার (২৬) নামে এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের সওদাগর দিঘি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করে। দণ্ডপ্রাপ্ত হুমায়ুন কবির আনসার ওই এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে। অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। মাদক নির্মূলে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।
আপনার মতামত লিখুন :