• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

অপপ্রচারের বিরুদ্ধে মাঠে যুবদল, আনোয়ারায় বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের শক্ত অবস্থান


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
ছবির ক্যাপশন: মোঃ সাইফুল ইসলাম

সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ, নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা (চট্টগ্রাম)
অপপ্রচার, কুৎসা রটনা এবং শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমদ হারেছ, সদস্য সচিব ফারুক হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন বাহাদুর। বক্তারা বলেন, রাজনৈতিক অঙ্গনে অপপ্রচার, মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানোর সংস্কৃতি গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা। সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের নেতৃবৃন্দ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ এবং উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা সাংগঠনিক সপ্তাহের কর্মসূচিকে সফল করতে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার করার পাশাপাশি গণমুখী রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।