উল্টো পথে ছুটে আসা বালুবোঝাই ট্রাক কেড়ে নিল বৃদ্ধার জীবন
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Apr 10, 2026 ইং
উল্টো পথে ছুটে আসা বালুবোঝাই ট্রাক কেড়ে নিল বৃদ্ধার জীবন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় উল্টো পথে আসা বালুবোঝাই একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় বিলকিছ বেগম (৬৩) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৭টার দিকে উপজেলার বড়উঠান রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিলকিছ বেগম ফাঁজিলহাট এলাকার মোহন চৌধুরী বাড়ির নুরুল ইসলামের স্ত্রী। তিনি ৫ ছেলে ও ১ কন্যাসন্তানের জননী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের ওপর এক ব্যক্তির জানাজার নামাজ আদায়ের জন্য রাস্তার একপাশ বন্ধ রাখা হয়েছিল। এ কারণে অপর পাশ দিয়ে যানবাহন চলাচল করছিল। এ সময় উল্টো পথে আসা একটি বালুবোঝাই দ্রুতগতির ট্রাক বৃদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ছেলে মো. হারুন বলেন, “আমাদের বাড়ি রাস্তার পাশেই। আমার মা রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা ট্রাকটি আটক করে থানায় দিয়েছে। আমরা লাশ নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি।”
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :