• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

আনোয়ারায় এমপি সরওয়ার জামাল নিজামের বাড়িতে হামলার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী আটক


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2026 ইং
ছবির ক্যাপশন: Photo

আনোয়ারায় এমপি সরওয়ার জামাল নিজামের বাড়িতে হামলার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী আটক

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়িতে হামলার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় সংসদ সদস্যের বাড়ির পেছন থেকে তাঁদের আটক করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন ব্যক্তি সংসদ সদস্যের বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ধাওয়া করেন। একপর্যায়ে একটি অটোরিকশায় থাকা চারজনকে আটক করা হয়। অন্য অটোরিকশাটি পালিয়ে যায়। উপজেলা ছাত্রদল নেতা বোরহান বলেন, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা অ্যাডভোকেট অহিদুল ইসলামের ফোন পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে তাঁরা তৈলারদ্বীপ সরকারহাট এলাকায় অবস্থান নেন। ভোর ৫টার দিকে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী সংসদ সদস্যের বাড়ির দিকে এগিয়ে যান। এ সময় ধাওয়া করে একটি অটোরিকশা থেকে চারজনকে আটক করা হয়। অন্য অটোরিকশাটি পালিয়ে যায়। বোরহানের দাবি, পালিয়ে যাওয়া অটোরিকশাটিতে লাঠিসোঁটা ও আগুন লাগানোর সরঞ্জাম ছিল বলে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক চারজনকে থানায় নিয়ে আসে। তাঁদের মধ্যে কয়েকজনের বাড়ি বাঁশখালী উপজেলায়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।