• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

চিকিৎসাধীন অবস্থায় দিল্লিতে মারা গেলেন রিয়াদ উদ্দীনের বাবা, হাটহাজারীতে জানাজা শেষে দাফন


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
ছবির ক্যাপশন:

হাটহাজারীতে এডভোকেট রিয়াদ উদ্দীনের বাবার জানাজা, অশ্রুসিক্ত বিদায়ে খোরশেদ আলম

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী নিউজ 
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও এডভোকেট মোহাম্মদ রিয়াদ উদ্দীনের বাবা খোরশেদ আলম আর নেই। গত ২১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মঙ্গলবার বাদ জোহর হাটহাজারীর ফটিকা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুম খোরশেদ আলমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজায় অংশ নেওয়া নেতাকর্মী ও স্বজনরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে এডভোকেট মোহাম্মদ রিয়াদ উদ্দীন বলেন, বাবাকে হারানোর শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তিনি আমাদের পরিবারের অভিভাবক ছিলেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। জানাজা শেষে মরহুম খোরশেদ আলমকে বাইতুশ শুক্কুর জামে মসজিদের পাশের কবরস্থানে দাফন করা হয়। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এদিকে খোরশেদ আলমের মৃত্যুতে হাটহাজারী পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।