• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

শিক্ষাবিদ প্রফেসর ড. আসিফ মিজানের অনন্য অর্জনে অভিনন্দনের জোয়ার


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : May 26, 2026 ইং
ছবির ক্যাপশন: MD Saiful Islam

শুভেচ্ছা জানালেন এইউবি অ্যালামনাই ও ‘পিপলস নিউজ’ সম্পাদক


ঢাকা, ২৫ মে ২০২৬:
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী ও সোমালিয়ার দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান সম্প্রতি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ এবং মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হওয়ায় বিভিন্ন মহলে প্রশংসা ও অভিনন্দনের জোয়ার সৃষ্টি হয়েছে। তার সাম্প্রতিক অর্জন উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)-এর প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দন জানিয়েছেন তার সাবেক ছাত্রী এবং সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ‘পিপলস নিউজ’-এর সম্পাদক ও প্রকাশক নাজমা সুলতানা নীলা এবং উদ্যোক্তা ও সাবেক শিক্ষার্থী মোঃ হাসিবুল ইসলাম। এক যৌথ শুভেচ্ছা বার্তায় তারা বলেন, প্রফেসর ড. আসিফ মিজান তার মেধা, সততা, নেতৃত্বগুণ ও কর্মদক্ষতার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তার এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা গর্বিত। জানা গেছে, সম্প্রতি প্রখ্যাত এ রাষ্ট্রবিজ্ঞানী দুটি গুরুত্বপূর্ণ সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সংগঠন দুটি হলো বাংলাদেশি জাতীয়তাবাদ পরিষদ এবং এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন। এছাড়া চলতি বছরের এপ্রিল মাসে শিক্ষা, গবেষণা ও মানবাধিকার খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেন। এর মধ্যে গত ১২ এপ্রিল আন্তর্জাতিক পথশিশু দিবস উপলক্ষে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য তাকে “হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন-২০২৬” সম্মাননায় ভূষিত করা হয়। অন্যদিকে, শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান, গবেষণা কার্যক্রম এবং বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ গত ২৪ এপ্রিল আয়োজিত এক অনুষ্ঠানে তাকে প্রদান করা হয় “শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬। অভিনন্দন বার্তায় নাজমা সুলতানা নীলা বলেন, “প্রফেসর ড. আসিফ মিজান স্যারের মতো একজন দক্ষ, অভিজ্ঞ ও বিশ্বমানের শিক্ষাবিদ দেশের নীতিনির্ধারণী পর্যায়ে অত্যন্ত প্রয়োজন। আমরা বিশ্বাস করি, তার আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা দেশের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। উল্লেখ্য, বিদেশের মাটিতে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালনকারী বাংলাদেশি শিক্ষাবিদদের মধ্যে প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বিশেষভাবে আলোচিত। শিক্ষা, রাষ্ট্রচিন্তা, মানবাধিকার ও আন্তর্জাতিক একাডেমিক নেতৃত্বে তার সক্রিয় ভূমিকা ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, তার সাম্প্রতিক অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের শিক্ষা, গবেষণা ও মানবাধিকার অঙ্গনের জন্যও একটি ইতিবাচক বার্তা বহন করে।