অপরাধ দমনে সাফল্য, জুলাইয়ের সেরা ওসি আনোয়ারার জুনায়েত চৌধুরী
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
চট্টগ্রামে শ্রেষ্ঠ ওসি, পুরস্কৃত আনোয়ারার জুনায়েত চৌধুরী
মো. সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জুলাই ২০২৬-এর অপরাধ সভায় ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (খ)’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজিত জুলাই ২০২৬-এর অপরাধ সভায় উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। চট্টগ্রামের পুলিশ সুপার জনাব মো. মাসুদ আলম, বিপিএম তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং থানার সার্বিক কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে জুনায়েত চৌধুরীকে জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে। সম্মাননা পাওয়ার পর ওসি জুনায়েত চৌধুরী বলেন, এ অর্জন তাঁর একার নয়, আনোয়ারা থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ জনগণের সহযোগিতা নিয়ে আরও দায়িত্বশীলভাবে কাজ করবে। চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া এ স্বীকৃতিতে আনোয়ারার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।
আপনার মতামত লিখুন :