• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : May 12, 2026 ইং
ছবির ক্যাপশন:

 মোহাম্মদ মুখতার হোসেন


নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম 
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ মুখতার হোসেন। সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের পক্ষ থেকে জারি করা এক অফিসিয়াল পত্রে জানানো হয়, দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নতুন নেতৃত্বের অংশ হিসেবে মোহাম্মদ মুখতার হোসেনকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, সংগঠনের নীতি, আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর অভিজ্ঞতা ও সম্পৃক্ততা সংগঠনের কার্যক্রমে নতুন গতি আনবে বলেও মত দেন তারা। এদিকে, তাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দুর্নীতি বিরোধী সচেতন পরিষদ বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মোহাম্মদ মুখতার হোসেনের এই মনোনয়ন দেশের সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। তাঁর আগামী পথচলা সফল হোক। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক মহল থেকেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।