• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

আনোয়ারায় গাঁজা সেবন করতে গিয়ে হাতেনাতে আটক, যুবকের ৭ দিনের কারাদণ্ড


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 ইং
ছবির ক্যাপশন: মোঃ সাইফুল ইসলাম Photo

আনোয়ারায় গাঁজা সেবন করতে গিয়ে হাতেনাতে আটক, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক হয়েছেন বাবু দে (৩৮) নামের এক ব্যক্তি। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) আনোয়ারা উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের শোলকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান চলাকালে বাবু দে নামের ওই ব্যক্তিকে ঘটনাস্থলে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আনোয়ারা উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের অপব্যবহার ও সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।