• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

অতিবৃষ্টিতে পানিবন্দী ৫০ পরিবারের পাশে রাশেদ আহমেদ, খাদ্যসামগ্রী বিতরণ


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2026 ইং
ছবির ক্যাপশন: মোঃ সাইফুল ইসলাম

অতিবৃষ্টিতে পানিবন্দী ৫০ পরিবারের পাশে রাশেদ আহমেদ, খাদ্যসামগ্রী বিতরণ

মোঃ সাইফুল ইসলাম আনোয়ারা (চট্টগ্রাম)
টানা অতিবৃষ্টির কারণে পানিবন্দী হয়ে সাময়িকভাবে দুর্ভোগে পড়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডুমুরিয়া-রুদুরা গ্রামের ৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার স্থানীয়ভাবে আয়োজিত এ মানবিক উদ্যোগে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেন আনোয়ারা উপজেলা যুবদলের দপ্তরবিষয়ক দায়িত্বপ্রাপ্ত সদস্য এবং আনোয়ারা ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ। তিনি জানান, টানা বৃষ্টিতে অনেক পরিবার সাময়িকভাবে পানিবন্দী হয়ে পড়েছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে মানবিক দায়বদ্ধতা থেকে নিজের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই সময়ে এমন সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে। স্থানীয়রা বলেন, দুর্যোগকালে ব্যক্তি উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি প্রশংসনীয় উদ্যোগ। তারা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।