• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

সিআরবিতে শতবর্ষী বৃক্ষ হত্যার প্রতিবাদে শোকসভা


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 ইং
ছবির ক্যাপশন: Photo

সিআরবিতে শতবর্ষী বৃক্ষ হত্যার প্রতিবাদে শোকসভা

প্রবাসী নিউজ ডেস্ক:  চট্টগ্রাম 
বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে আজ ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রামের ঐতিহ্যমণ্ডিত স্থান সিআরবিতে পাঁচটি শতবর্ষী বৃক্ষের মৃত্যুর প্রতিবাদে এক শোকসভার আয়োজন করা হয় উক্ত শোকসভায় সভাপতিত্ব করেন বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন রেজিঃনং-বি-২১৪৩ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও সিআরবি রক্ষা মঞ্চের অন্যতম নেতা এম. নুরুল হুদা চৌধুরী। সভায় আরও বক্তব্য রাখেন মোহাম্মদ কামাল, মোহাম্মদ মামুন ও মোহাম্মদ জয়নাল, বক্তারা বলেন, গাছের শিকড় কংক্রিটের ঢালাই দিয়ে ঢেকে দেওয়ার কারণে শতবর্ষী বৃক্ষগুলোর মৃত্যু হয়েছে বলে তাঁরা দাবি করেন। পরবর্তীতে পরিবেশকর্মীরা কংক্রিটের ঢালাই ভেঙে গাছের শিকড় অবমুক্ত করার উদ্যোগ নেন। এতে কিছু গাছ প্রাণ ফিরে পাওয়ার সুযোগ পেলেও পাঁচটি শতবর্ষী গাছকে বাঁচানো সম্ভব হয়নি। বক্তারা এই মর্মান্তিক বৃক্ষহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দায়ীদের চিহ্নিতকরণ এবং দৃষ্টান্তমূলক বিচারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, গাছের মৃত্যু শুধু প্রকৃতির ক্ষতি নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকার অধিকারকেও বিপন্ন করে। শতবর্ষী বৃক্ষ আমাদের প্রকৃতির অমূল্য সম্পদ, এই সম্পদ রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। গাছ বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে মানবতা বাঁচবে। সরকার গাছ লাগানোর কর্মসুচী পালন করে কোটি কোটি গাছের চারা রোপণ করছে রাষ্ট্রের অর্থ খরচ করছে, কিন্তু গাছ রক্ষা ও পরিচর্যায় কোন পদক্ষেপ নিচ্ছে না। গাছ রক্ষা,  সুরক্ষা পরিচর্যা জরুরি।