• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

মইজ্জ্যারটেক মোড়ে পুলিশের অভিযান, ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 ইং
ছবির ক্যাপশন: Photo

মইজ্জ্যারটেক মোড়ে পুলিশের অভিযান, ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

মোঃ সাইফুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম)
চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল হাশেম হাসান ইমন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের মইজ্জ্যারটেক মোড় পুলিশ চেকপোস্টের সামনে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।ৎপুলিশ সূত্রে জানা যায়, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় এসআই সুজন বিকাশ চাকমা তাকে আটক করেন। পরে তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আবুল হাশেম হাসান ইমন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের দক্ষিণ ধোপাছড়ি এলাকার আবুল কাশেম ও ফাতেমা বেগমের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ ধারায় কর্ণফুলী থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোহেল রানা পিপিএম-সেবা ও সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) নাফিস ইনসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।