• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

আনোয়ারায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারে ইউএনও; ২৫ হাজার টাকা ও খাদ্য


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2026 ইং
ছবির ক্যাপশন: MD Saiful Islam

আনোয়ারায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারে ইউএনও; ২৫ হাজার টাকা ও খাদ্য সহায়তা

মোঃ সাইফুল ইসলাম আনোয়ারা (চট্টগ্রাম) 
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে মো. ইশতিয়াক (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিবারের বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা দেন এবং প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা ও শুকনো খাবার তুলে দেন। এর আগে, বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ৫ নম্বর বুরুমচড়া ইউনিয়নের নলদিয়া ৪ নম্বর ওয়ার্ডের হাসান সদ্দারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইশতিয়াক স্থানীয় বাসিন্দা মো. ইদ্রিসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে বাড়ির পাশের রাস্তার সঙ্গে থাকা একটি ডোবায় পড়ে যায় ইশতিয়াক। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে। শিশুটির মৃত্যুর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবারের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির হাতে নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা ও শুকনো খাবার প্রদান করা হয়। পাশাপাশি এই কঠিন সময়ে প্রশাসন তাদের পাশে থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জলাশয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিশুদের নিরাপদ রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।